
স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের পরিচালনায় এক বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত আসামি ও মাদকসেবীসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩ কেজি গাঁজা এবং ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোনারগাঁও থানা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মহম্মদ আব্দুল বারিক পিপিএম এর নেতৃত্বে সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ দিনগত রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।
চেঙ্গাকান্দির আবু সাঈদ ২৮, পাকুন্ডা মধ্য পাড়ার আঃ কাদির ৪১, ভাটিবন্দরের মোছাঃ আছিয়া ৫৫ এবং শাহপুরের কাউসার ৪০।
মোঃ মোফাজ্জল মিয়া ইসলামপুর, মোঃ নুর হোসেন পিরোজপুর, মোঃ রুহুল আমিন গাংকুল, মোঃ সুলতান মিয়া মীরেরবাগ, সাব্বির হোসেন টানপাড়া, আলামিন সিংলাব ও মোহাম্মদ আলী সিংলাব।
তানভির হোসেন ২৪, ফাহিম ১৯, মোঃ সাকিব খান ২৪, মোঃ মমিন মিয়া ৩২, মোঃ আরিফুল ইসলাম ১৯, কামাল হোসেন ৪২, মোঃ সবুজ ৩১, মোঃ রিপন ২৬, মোঃ সাগর ৩২, মোঃ নুর মোহাম্মদ ৪৬, মোঃ আউয়াল ৪০, মোঃ রকি হোসেন ৩১, শ্রী মহাদেব চন্দ্র দাস ২৯, মোঃ অহিদ ২৯, মোঃ কাউসার ২৩, মোঃ কামাল ২৫, মোঃ সাগর ২৫ এবং মোঃ আব্দুল লতিফ ৪৫।
এছাড়াও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ইসলামপট্টি এলাকা থেকে মোঃ আরাফাত ১৯ নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জোর দিয়ে বলেন, মাদক সরবরাহকারী ও সেবনকারীসহ এলাকার যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন