

সোনারগাঁও, নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে ৫০০টি আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।*
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উপজেলার বরাব এলাকায় একটি কয়েল ফ্যাক্টরিকে ১ লাখ টাকা এবং চেঙ্গাইন কবরস্থান রোড সংলগ্ন এলাকায় একটি হেনা ফুড বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৫০টি আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, গ্যাসের অপচয় ও অবৈধ সংযোগ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন