
সোনারগাঁও, নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্যাস লাইটার পিস্তলসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়।
গত মঙ্গলবার ৯ সেপ্টেম্বর রাতে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক সিনিয়র ফাজিল মাদ্রাসার পূর্ব পাশে আলমপুরাগামী পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এএসআই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ‘মাইক সেভেন’ ডিউটিতে থাকা অবস্থায় একটি অটোরিকশাকে থামার সংকেত দেন। তবে অটোরিকশায় থাকা ব্যক্তিরা পুলিশের সংকেত উপেক্ষা করে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে অটোরিকশাসহ চারজনকে আটক করতে সক্ষম হয়।
খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের এসআই সেলিমসহ পুলিশের আরও সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। পরে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করা হয়। এ সময় জামপুর ইউনিয়নের কলাপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে আমিনুল মানিকের ২০ পরনের প্যান্টের ডান কোমর থেকে একটি লোহার তৈরি পিস্তলসদৃশ গ্যাস লাইটার উদ্ধার করা হয়।
এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন