
সোনারগাঁও প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক ধর্ম অবমাননাকারী ‘ইয়া নবী’ (৩৬) নামে ০১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানাধীন সাদিপুর ইউনিয়নের বরাব সাকিনস্থ বরাব পশ্চিম পাড়া হাজী আব্দুর রহমান জামে মসজিদে গত সোমবার ২১ সেপ্টেম্বর দুপুরে অভিযুক্ত ইয়া নবী (৩৬), পিতা- মঞ্জু মিয়া, গ্রাম- বরাব, ইউপি- সাদিপুর, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ, তার পরিহিত লুঙ্গি কাছা দিয়ে, সাদা সেন্টু গেঞ্জি ও গলায় গামছা নিয়ে পবিত্র মসজিদে প্রবেশ করে।
মসজিদে থাকা সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, বিবাদী ইয়া নবী মসজিদের তাক থেকে একটি পবিত্র আল-কোরআন নিয়ে তা ফ্লোরে ফেলে পবিত্র আল-কোরআনের উপর দাঁড়িয়ে আল-কোরআন ও ইসলাম ধর্মকে অবমাননা করেন।
মসজিদের ক্যাশিয়ার জনাব ওমর ফারুক (৪০) ঘটনাটি দেখতে পান এবং সিসি ক্যামেরার উক্ত ভিডিও ফুটেজ মসজিদ কর্তৃপক্ষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে দেখান। তাদের উপস্থিতিতে বিবাদীকে জিজ্ঞাসাবাদ করা হলে সে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে।
পরবর্তীতে সোনারগাঁ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিবাদী ইয়া নবীকে হেফাজতে গ্রহণ করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় সোনারগাঁ থানায় ২৯৫ ধারায় একটি মামলা হয়।
রিপোর্টারের নাম 



















