০৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জকে নিরাপদ জেলা হিসেবে গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার  হাবিবুর রহমানের সাথে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে এই সভার আয়োজন করা হয়। এতে পুলিশ সুপারসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভার শুরুতে নবাগত পুলিশ সুপারকে প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

নারায়ণগঞ্জের  পুলিশ সুপার  হাবিবুর রহমান বলেন, “নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এখানকার সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়।”

সভায় সাংবাদিকরা জেলার তীব্র যানজট, ফুটপাত ও সড়ক দখল, মাদক, ছিনতাই, কিশোর গ্যাং এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরেন। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান অভিযানের ভূয়সী প্রশংসা করে এই অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়।

সাংবাদিকদের বক্তব্য গুরুত্বের সাথে শুনে পুলিশ সুপার বলেন, “চিহ্নিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা মাঠের বাস্তব চিত্র তুলে ধরেন। তথ্য পেলে আমরা দ্রুত অভিযান পরিচালনা করতে পারবো। জনগণের আস্থা অর্জন ও তা সুদৃঢ় করতেই আমরা কাজ করছি।”

তিনি অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

সভায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি  আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক,  আফজাল হোসেন পন্টি, প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

স্কুলে যাওয়ার কথা বলে মেঘনায় গোসল, বলগেটের আঘাতে ৩ বন্ধুর করুণ মৃত্যু

নারায়ণগঞ্জকে নিরাপদ জেলা হিসেবে গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার

আপডেট সময় : ০৬:০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬