০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ের কাইকারটেক ব্রিজের স্লাব ভেঙে রড খুলে নিচ্ছে চোরচক্র, বাধা দিলেই হুমকি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৩৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সোনারগাঁও প্রতিনিধি :

একদিকে নদীর সৌন্দর্য, অন্যদিকে ভয়ংকর বিপদের ফাঁদ। নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দর উপজেলার সংযোগস্থলে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত দৃষ্টিনন্দন কাইকারটেক ব্রিজ এখন চোরচক্রের কবলে।

ব্রিজের ওয়াকওয়ের স্লাব ভেঙে লোহার রড ও বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতকারী ও মাদকাসক্ত চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, দিনের আলোতেই প্রকাশ্যে এসব চুরি করা হচ্ছে।

স্থানীয়রা জানান, ইট-হাতুড়ি দিয়ে ওয়াকওয়ের স্লাব ভেঙে ভেতরের রড বের করে নিয়ে ভাঙাড়ির দোকানে বিক্রি করা হচ্ছে। বাধা দিতে গেলে উল্টো হুমকির মুখে পড়তে হয়।

কাইকারটেক ব্রিজ শুধু সোনারগাঁ ও বন্দরবাসীর গুরুত্বপূর্ণ যোগাযোগপথই নয়, এটি একটি জনপ্রিয় দর্শনীয় স্থানও। প্রতিদিন বিকেলে দূর-দূরান্ত থেকে বহু মানুষ পরিবার নিয়ে এখানে ঘুরতে আসেন। পাশেই রয়েছে ঐতিহ্যবাহী কাইকারটেক হাট, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা-বিক্রেতারা আসেন।

এমন ব্যস্ত স্থানে ওয়াকওয়েতে বড় বড় গর্ত তৈরি হওয়ায় যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা আমান-উল্লাহ বলেন, “প্রতিদিন অসংখ্য মানুষ ব্রিজে ঘুরতে আসেন। কিন্তু মাদকাসক্তরা প্রকাশ্যে স্লাব ভেঙে রড খুলে বিক্রি করছে। বাধা দিলে হুমকি দেয়।”

এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও ব্রিজে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের মশাল মিছিল

সোনারগাঁয়ের কাইকারটেক ব্রিজের স্লাব ভেঙে রড খুলে নিচ্ছে চোরচক্র, বাধা দিলেই হুমকি

আপডেট সময় : ১২:৩৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬