০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সচেতনতাই ডেঙ্গুর প্রতিষেধক” সোনারগাঁওয়ে বিএনপি নেতাদের লিফলেট বিতরণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

সোনারগাঁও প্রতিনিধি :

দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তায় এই কর্মসূচির আয়োজন করে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতাউর রহমান।

তিনি বলেন, “ডেঙ্গু কোনো অজেয় রোগ নয়, বরং সচেতনতাই এর সবচেয়ে বড় প্রতিষেধক। আমাদের বাড়ির চারপাশ নিজেরাই পরিষ্কার রাখলে এডিস মশা বংশবিস্তার করতে পারবে না।” রাজনৈতিক দায়বদ্ধতা থেকে জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করাও তাদের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শহিদ সরকার এবং সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন। তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি প্রতিটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের সচেতন হতে হবে। বিশেষ করে বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার ও ডাবের খোসায় জমে থাকা পানি নিয়মিত অপসারণের ওপর তারা জোর দেন।

আলোচনা শেষে নেতৃবৃন্দ সাধারণ পথচারী, দোকানদার ও যানবাহন চালকদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন। এসময় স্থানীয় বিএনপি ও যুবদল নেতা রাকিব হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির শেষে বক্তারা জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান এবং আতঙ্কিত না হয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে ডেঙ্গু মোকাবিলার মাধ্যমে সুস্থ ও নিরাপদ সোনারগাঁও গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের মশাল মিছিল

সচেতনতাই ডেঙ্গুর প্রতিষেধক” সোনারগাঁওয়ে বিএনপি নেতাদের লিফলেট বিতরণ

আপডেট সময় : ০৪:১৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬