
সোনারগাঁও প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অবস্থিত ডানিস ইন্ডাস্ট্রির বিরুদ্ধে পরিবেশ দূষণসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, কারখানাটি প্রয়োজনীয় কাগজপত্র, বিএসটিআই ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছে।
এলাকাবাসীর দাবি, কারখানার বর্জ্য, ময়লা-আবর্জনা ও দূষিত পানি সরাসরি আশপাশের খাল ও ফসলি জমিতে ফেলা হচ্ছে। এতে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে পুরো গ্রামের মানুষ। কারখানার কোনো ইটিপি (ETP) নেই বলেও অভিযোগ তাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, “বিষয়টি নিয়ে বারবার কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই কারখানার দূষণে আমাদের শ্বাসকষ্টসহ নানা রোগ হচ্ছে।”
এ বিষয়ে ডানিস ইন্ডাস্ট্রির ডিজিএম মনির হোসেন বলেন, প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্রসহ আমরা ব্যবসা পরিচালনা করছি, পরিবেশ দূষণের কোন সম্ভাবনা নেই, ময়লা আবর্জনার জন্য সেফটি ট্যাংক আছে।
তবে বিএসটি আই প্রয়োজন আমাদের এই কোম্পানিতে নেই।
এ ঘটনায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
রিপোর্টারের নাম 
















