
রূপগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৮৩ বোতল ESKUF কাশির সিরাপসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর ) রাত সাড়ে ১০টার দিকে রূপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভার বরাবো এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম. সালাউদ্দিন এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) হাফিজুল ইসলাম এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন:
বিল্লাল হোসেন (৫৫), পিতা- মৃত কুতব উদ্দিন, সাং- প্রাকপুর, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া। বর্তমান ঠিকানা: বরাব, তারাবো পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
রাসেল (৩৫), পিতা- তাজুল ইসলাম, সাং- কলাকান্দা, থানা- মতলব, জেলা- চাঁদপুর। বর্তমান ঠিকানা: বরাব, তারাবো পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ১৮৩ বোতল ESKUF উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রূপগঞ্জ থানা পুলিশ জানায়, মাদকসহ যেকোনো অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 

















