০৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার শুভ সূচনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

oplus_0

সোনারগাঁও প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার শুভ সূচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গুহাট্রা গ্রামে মাদরাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন, ঢাকা।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর আসলাম মিয়ার সভাপতিত্বে ও মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ইকবাল হোসেন ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজগর আলী, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, বাবুল হোসেন, রাকিব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম-খতিব, আলেম-ওলামা ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সারা বাংলাদেশে তানযীমুল উম্মাহর ১২৭টি শাখার মধ্যে সোনারগাঁ একটি শাখা। এটি আরও ১০ বছর আগে হওয়ার কথা ছিল। তানযীমুল উম্মাহ বাংলাদেশের একটি সুপরিচিত ও সুনামধন্য প্রতিষ্ঠান। আজ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এর শাখার শুভ সূচনা হলো, এতে আমরা গর্বিত।

বক্তারা আরও বলেন, এটি গ্রাম অঞ্চল, তাই অত্র এলাকার বাচ্চাদের পড়ালেখার মাসিক খরচের ব্যাপারে পরিচালকদের সহনশীল হওয়ার অনুরোধ জানাই, যাতে বাচ্চারা সহজে দ্বীনি শিক্ষা অর্জন করে কোরআনে হাফেজ হতে পারে। আমরা সব রকম সহযোগিতায় প্রতিষ্ঠানটির পাশে আছি।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

স্কুলে যাওয়ার কথা বলে মেঘনায় গোসল, বলগেটের আঘাতে ৩ বন্ধুর করুণ মৃত্যু

সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার শুভ সূচনা

আপডেট সময় : ০৯:১৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬