০৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৈদ্যের বাজার তেল ব্যবসায়ী হোসেনের বলগেট কেড়ে নিল তিনটি প্রাণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

সোনারগাঁও প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সহপাঠীদের সঙ্গে ঘুরতে গিয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই সহোদরসহ তিন স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। পরে ডুবুরি দল ৪৫ মিনিট

অভিযান চালিয়ে দুই সহোদর ভাইয়ের মরদেহ উদ্ধার করে। এখনো অপর এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকার কাঁশপুর বাগানসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ তিন স্কুলছাত্র হলো মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার মো. ফারুকের জমজ ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলীমের ছেলে আবির (১৪)।

তিনজনই মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। জমজ দুই ভাই আরিফিন ও আশিকিন নবম শ্রেণির এবং আবির অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে কয়েকজন সহপাঠীর সঙ্গে ভাটিবন্দর কাঁশপুর বাগান এলাকায় ঘুরতে যায় তারা। একপর্যায়ে কয়েকজন মেঘনা নদীতে গোসল করতে নামে। এরই মধ্যে বৈদ্যের বাজার তেল ব্যবসায়ী হোসেনের আল মদিনা ৪ বলগেট টি
স্টার্ট দিলে বলগেটের পাখার সাথে আঘাত পেয়ে নদীর গভীরে চলে যায় ফলে উপরে ওঠার চেষ্টা করলেও নদীতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন বল গেটটিকে স্টার্ট বন্ধ করা ও তাদেরকে বাঁচানোর জন্য আকুতি করলেও কর্ণপাত না করে স্থান ত্যাগ করে। ফলে তিন জন ছাত্র পানিতে তলিয়ে যায় এবং তিনটি প্রাণ ঝরে যায়।

খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

অভিযানে দুই সহোদর আরিফিন ও আশিকিনের মরদেহ উদ্ধার করা হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সহপাঠী আবিরের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

স্কুলে যাওয়ার কথা বলে মেঘনায় গোসল, বলগেটের আঘাতে ৩ বন্ধুর করুণ মৃত্যু

বৈদ্যের বাজার তেল ব্যবসায়ী হোসেনের বলগেট কেড়ে নিল তিনটি প্রাণ

আপডেট সময় : ১১:১৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬