১১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে ১২ মামলার আসামি কৃষকদল নেতা নুরা পাগলা গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪০:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সোনারগাঁও প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ও কৃষকদল নেতা নুর মোহাম্মদ ওরফে নুরা পাগলাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার রাতে উপজেলার বারদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত নুর মোহাম্মদ উপজেলার বারদী ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন।

জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের মান্দারপাড়া এলাকার মৃত অদুদ বেপারীর ছেলে নুর মোহাম্মদ ওরফে নুরা পাগলা। তার বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, হত্যাসহ ১২টি মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, নুর মোহাম্মদ এলাকায় চুরি, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করতো। মানুষের উপর অত্যাচার জুলুম করতো। ৫ আগস্টের আগে জাতীয় পার্টির সাথে যুক্ত থাকলেও তারপর স্থানীয় কৃষকদল নেতার ছত্রছায়ায় বারদী ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতির পদ বাগিয়ে নেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন দিপু বলেন, আগের একটি ডাকাতি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অন্য কোনো মামলার বিষয়ে তার জানা নেই বলে দাবি করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ডাকাতির প্রস্তুতি মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকায় নুর মোহাম্মদ নামে একজনকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে ১২ মামলার আসামি কৃষকদল নেতা নুরা পাগলা গ্রেপ্তার

সোনারগাঁয়ে ১২ মামলার আসামি কৃষকদল নেতা নুরা পাগলা গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৪০:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬