১১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে পুলিশ সুপারের নেতৃত্বে জুয়ার আস্তানায় হানা, ২৮ জুয়াড়ি গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১২:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জুয়া প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান এর নেতৃত্বে চাষাঢ়াস্থ ‘খাজা মার্কেট’-এর ৪র্থ তলায় গড়ে ওঠা একটি জুয়ার আস্তানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ২৮ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয় এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৭৭,৯৪০ (সাতাত্তর হাজার নয়শত চল্লিশ) টাকা জব্দ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল), অফিসার ইনচার্জ, সদর মডেল থানা এবং জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

জেলা পুলিশ জানায়, জুয়া, মাদকসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ নারায়ণগঞ্জ গড়তে অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানা বা পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে ১২ মামলার আসামি কৃষকদল নেতা নুরা পাগলা গ্রেপ্তার

নারায়ণগঞ্জে পুলিশ সুপারের নেতৃত্বে জুয়ার আস্তানায় হানা, ২৮ জুয়াড়ি গ্রেপ্তার

আপডেট সময় : ০২:১২:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬