
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এনসিসিআই) এবং ‘উই আর ভলান্টিয়ার্স’-এর প্রতিনিধিবৃন্দ।
সাক্ষাৎকালে প্রতিনিধিবৃন্দ তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয় ও সার্বিক কার্যক্রম তুলে ধরেন। এ সময় নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিল্পাঞ্চলের নিরাপত্তা, জননিরাপত্তা এবং পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করা হয়। বৈঠকে ব্যবসায়ী নেতৃবৃন্দ মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযান অব্যাহত রাখার ওপর জোর দাবি জানান।
পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও ট্রাফিক ব্যবস্থার মানোন্নয়ন, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অতিরিক্ত পুলিশ সুপারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
তিনি উপস্থিত ব্যবসায়ী প্রতিনিধিদের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আশ্বস্ত করেন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিকেএমইএ ও এনসিসিআই-এর পূর্ণ সহযোগিতা কামনা করেন।
উক্ত মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















