
বন্দর প্রতিনিধি :
সোমবার (২১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শিকদার আবদুল মালেক উচ্চ বিদ্যালয় ও বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা আকস্মিক পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে মালেক উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকের উপস্থিতিতে পাসের হার বৃদ্ধিসহ সামগ্রিক পড়াশোনার পরিবেশ উন্নীতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অপরদিকে মাদ্রাসায় নজরুল বর্ষ-২০২৬ উদযাপনের ধারাবাহিকতায় বিভিন্ন পরিবেশনা পরিবেশিত হয়।
পরিশেষে, উভয় প্রতিষ্ঠানকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক সরকার ঘোষিত কর্মসূচী নিয়মিত পালনের নিমিত্ত নির্দেশনা প্রদান করা হয়।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
শিক্ষার মানোন্নয়নে বন্দর উপজেলায় এ ধরনের কর্মসূচী চলমান থাকবে বলে জানানো হয়।
রিপোর্টারের নাম 





















