০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁওয়ে স্কুল পালানো ঠেকাতে দিনে দুইবার হাজিরার নির্দেশ, ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর নড়েচড়ে বসলো প্রশাসন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৫৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিক্ষার্থীদের স্কুল পালানোর মনোভাব দূর করতে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এখন থেকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিনে দুইবার হাজিরা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা শিক্ষা অফিস থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

উল্লেখ্য, গত দুই দিন আগে স্কুল পালিয়ে কাশবনে ঘুরতে গিয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে মর্মান্তিক মৃত্যু হয় ৩ স্কুল শিক্ষার্থীর। নিহতরা হলো- মোগরাপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র আশিকিন, আরেফিন ও আবির। বাল্কহেডের ধাক্কায় তাদের মৃত্যু হয় বলে জানা গেছে। এই হৃদয়বিদারক ঘটনার পরই এই নির্দেশনা জারি করলো প্রশাসন।

নির্দেশনায় যা বলা হয়েছে:

> ১. প্রতিদিন সকালে ক্লাস শুরুর আগে এবং টিফিনের পর দ্বিতীয়বার হাজিরা নিশ্চিত করতে হবে।
> ২. কোনো শিক্ষার্থী স্কুলে অনুপস্থিত থাকলে বা স্কুল থেকে পালালে তাৎক্ষণিকভাবে অভিভাবককে অবহিত করতে হবে।
> ৩. স্কুল চলাকালীন প্রধান ফটক বন্ধ রাখতে হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, “শিক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরাতেই এই সিদ্ধান্ত। আমরা চাই না আর কোনো মায়ের কোল খালি হোক।”

এই নির্দেশনাকে অভিভাবক মহল সাধুবাদ জানিয়েছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁওয়ে স্কুল পালানো ঠেকাতে দিনে দুইবার হাজিরার নির্দেশ, ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর নড়েচড়ে বসলো প্রশাসন

আপডেট সময় : ১২:৫৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬