
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি ও হত্যার হুমকির মামলার প্রধান আসামি সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তার নিজ বসতবাড়ি গোদনাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, পদ্মা অয়েল পিএলসি, গোদনাইল ডিপোর জেট এ-১ এর চেকার মোঃ রফিকুল ইসলাম সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত ১ জুলাই আসামি ফয়সাল তার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ২০ লাখ টাকা এককালীন এবং প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে চাকরি করতে না দেওয়া এবং হত্যার হুমকি দেয়।
এরই ধারাবাহিকতায় গত ১ আগস্ট ফয়সালসহ অজ্ঞাত ১০/১২ জন তেল ডিপোতে প্রবেশ করে পুনরায় চাঁদা দাবি করে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা রুজু করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ বেলাল উদ্দিন ফকির সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ২২ সেপ্টেম্বর সকাল ১১ টায় তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে ।
এ বিষয়ে জেলা পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
রিপোর্টারের নাম 


















