০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ফতুল্লা মডেল থানা পুলিশ ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান এর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

গত ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. বিকেল ৫টা ১৫ মিনিটে এএসআই মোঃ আব্দুল হামিদ খাঁনের নেতৃত্বে একটি টিম ফতুল্লা থানাধীন চর কাশিপুর সাকিনস্থ শামসুল হকের মোড় থেকে ডিগ্রীরচর ঘাটে যাওয়ার রাস্তায় জনৈক মোঃ মামুনের অটোরিকশা গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়। এসময় ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাব্বির হোসেন (৩০) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাব্বির হোসেন উত্তর নরসিংপুর, শামসুল হকের মোড়, লোকমানের বাড়ি এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ সিদ্দিকুর রহমান।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৬:২০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬