১০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে পুলিশের অভিযান: মাদকসেবী, যুবলীগ-ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১৬

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

সোনারগাঁও প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ জন, নিয়মিত মামলায় ২ জন, সন্ত্রাস বিরোধী আইনে ২ জন, বৈষম্য বিরোধী মামলায় ৩ জন ও মাদকসেবী ৭ জনসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে সোমবার (১৫/০৯/২০২৬) থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন —
মাদকসেবী ৭ জন: আপন খান, মোঃ ইমরান, খোরশেদ, মোঃ আকবর, মোঃ আফাজ উদ্দিন, জসিম সরকার ও মোঃ তাজুল ইসলাম।
নিয়মিত মামলায় ২ জন: মোঃ শাহ আলম ও রকিবুল হাসান ইমন।
সন্ত্রাস বিরোধী আইনে ২ জন: (১) মোঃ মাসুম (৩৮), মোগড়াপাড়া ইউনিয়নের সাবেক যুবলীগ কর্মী (২) ইসমাইল রহমান রাতিন (৩০), সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগের দপ্তর সম্পাদক।

বৈষম্য বিরোধী মামলায় ৩ জন: (১) মোহাম্মদ রব্বি সীমান্ত গাজী (২৮), নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের পিরোজপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক (২) মনির হোসেন (৪০), নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য (৩) আব্দুর রহমান অমি (২৩), নিষিদ্ধ পৌরসভা ছাত্রলীগের সক্রিয় সদস্য।

ওয়ারেন্টভুক্ত ২ জন: মোঃ উজ্জল মিয়া ও মোঃ আঃ ছালাম ওরফে সেন্টু মিয়া।

গ্রেপ্তারকৃত সকল আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

স্কুলে যাওয়ার কথা বলে মেঘনায় গোসল, বলগেটের আঘাতে ৩ বন্ধুর করুণ মৃত্যু

সোনারগাঁয়ে পুলিশের অভিযান: মাদকসেবী, যুবলীগ-ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১৬

আপডেট সময় : ১০:৩৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬