১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শারদীয় দুর্গাপূজা ঘিরে নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন, পুলিশ সুপারের মতবিনিময় সভা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার  হাবিবুর রহমান।

সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার হাবিবুর রহমান।

সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানান, এবার নারায়ণগঞ্জ জেলায় ২৩৯টি পূজা মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। ইতিমধ্যে প্রতিমা তৈরির কাজ চলমান রয়েছে।

সভায় পুলিশের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে জেনারেটর, সিসিটিভি ও স্বেচ্ছাসেবক রাখার জন্য বলা হয়। গত বছর ৭০০ পুলিশ সদস্য নিয়োজিত থাকলেও এবার ৭৫০ জন পুলিশ সদস্য সাদা পোশাকে ও ইউনিফর্মে দায়িত্ব পালন করবে।

পুলিশ সুপার জানান, দুর্গাপূজার সময় যাতে চুরি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতনের ঘটনা না ঘটে সেজন্য বিশেষ টহল টিম কাজ করবে। এছাড়া প্রতিমা তৈরির সময় এবং স্থানান্তরের সময় মোবাইল টিম দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই। পূজা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে ১২ মামলার আসামি কৃষকদল নেতা নুরা পাগলা গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা ঘিরে নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন, পুলিশ সুপারের মতবিনিময় সভা

আপডেট সময় : ০৬:১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬