
সোনারগাঁও প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজাসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে মাদক ব্যবসায়ী ২ জন, ওয়ারেন্টভুক্ত ৪ জন, সন্ত্রাস বিরোধী আইনে ১ জন, ডাকাতি প্রস্তুতি মামলায় ১ জন, চুরি মামলায় ২ জন এবং মাদকসেবী ৬ জনসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।
মাদক মামলায়: ১. মোঃ কামাল (৫০) ও ২. মোসাঃ চামেলী বেগম। তাদের কাছ থেকে ২০ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মাদকসেবী: মোঃ শাকিল হোসেন (২৬), মোঃ মেহেদী হাসান (২৬), মোঃ সাব্বির (২৬), মোঃ ফাইম (২৩), সানি মোল্লা (২২) ও মোঃ আতিকুর রহমান (২৫)। চুরি মামলায়: ওসমান ও তারেক রহমান। সন্ত্রাস বিরোধী আইনে: সনজিৎ পাল (৫৩), সহ-সভাপতি, সাদিপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগ।
ডাকাতি প্রস্তুতি মামলায়: আল আমিন (২৪)।
ওয়ারেন্টভুক্ত: সামসুদ্দিন (৬৫), আলমগীর (৩৫), আহম্মদ হোসেন (৪৭) ও মোঃ বাছেদ (৪৭)।
গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও অপরাধ দমনে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সোনারগাঁ থানা পুলিশ।
রিপোর্টারের নাম 
















