০৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে ১০ গ্রামের উদ্যোগে মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

সোনারগাঁও  প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে বৈদ্যেরবাজার ইউনিয়নের ১০টি গ্রামের সর্বস্তরের মানুষের উদ্যোগে এক বিশাল মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আল-মানার ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
​আল-মানার ঈদগাহ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক হাজী আঃ মোতালেবের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারীক।
​এতে বিশেষ অতিথি ও বক্তব্য প্রদানকারী হিসেবে আরও উপস্থিত ছিলেন বৈদ্যেরবাজার ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল মেম্বার, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি-র সহ-সভাপতি হাসেম প্রধান ও সামসু মিয়া, সাবেক ছাত্রদল নেতা ও ইউনিয়ন বিএনপি-র সহ-সভাপতি গাজী আওলাদ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
​সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ওসি আব্দুল বারীক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর প্রভাব পুরো পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলার ওপর পড়ে।” মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদক প্রতিরোধে পরিবার, অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
​থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল তাঁর বক্তব্যে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, এলাকার তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের প্রত্যেক সচেতন মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনের চলমান অভিযানে সহযোগিতার আহ্বান জানান তিনি।
​সমাবেশে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, “মাদকমুক্ত সমাজই আমাদের নিরাপদ ভবিষ্যতের ভিত্তি।” সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে মাদক, জুয়া ও সকল প্রকার অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখার জন্য অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।
​সমাবেশে ১০টি গ্রামের মানুষ মাদকবিরোধী এ সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, পরিবার ও সমাজকে মাদকমুক্ত রাখা এবং তরুণ সমাজকে শিক্ষা, খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের মশাল মিছিল

সোনারগাঁয়ে ১০ গ্রামের উদ্যোগে মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আপডেট সময় : ০৪:০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬