০৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ স্টাফ কলেজের ২১তম বোর্ড সভা অনুষ্ঠিত, সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব  প্রতিবেদক :

বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) পরিচালনা বোর্ডের ২১তম সভা  সোমবার ১৫ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে কলেজের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সভার শুরুতে বিগত ২০তম বোর্ড সভার কার্যবিবরণী পেশ ও সংশোধন সাপেক্ষে অনুমোদন করা হয় এবং গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় পিএসসি’র ভূমি ব্যবহারের জন্য এমআরটির প্রস্তাব পর্যালোচনা, বাধ্যতামূলক প্রশিক্ষণ কোর্সের বৈদেশিক অংশে অর্থ বরাদ্দ, পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র “গবেষণা ও উদ্ভাবন সেন্টার” প্রতিষ্ঠা, পুলিশ স্টাফ কলেজের বিধিসমূহের সরকারি অনুমোদন, বাধ্যতামূলক প্রশিক্ষণকে পদোন্নতি ও পদায়নের অগ্রাধিকার শর্ত হিসেবে অন্তর্ভুক্তকরণ, INTERPA-এর সদস্য প্রতিষ্ঠান হিসেবে দেশে-বিদেশে প্রশিক্ষণ আয়োজন, অবকাঠামো উন্নয়ন, মাস্টার্স ইন ফরেনসিক সায়েন্স ও মাস্টার্স ইন ফিন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড গভর্ন্যান্স কোর্স চালুকরণ, রজত জয়ন্তী উদযাপন এবং SAARC দেশগুলোর জন্য প্রশিক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনসহ উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বর্তমানে পুলিশ বাহিনীতে প্রকৌশল, আইটি ও কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অনেক সদস্য কর্মরত আছেন। তাঁদের দক্ষতা কাজে লাগিয়ে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে এই ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে। বর্তমানে অ্যাডহক ভিত্তিতে পুলিশ সদর দপ্তর, ডিএমপির সাইবার ইউনিট ও সিআইডির মাধ্যমে ডিজিটাল অপরাধের তদন্ত ও ফরেনসিক অ্যানালাইসিস পরিচালিত হলেও একটি স্থায়ী ও সমন্বিত কাঠামোর প্রয়োজনীয়তা রয়েছে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বোর্ডের ভাইস চেয়ারম্যান মনজুর মোর্শেদ চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, বিপিএটিসি-এর রেক্টর সাঈদ মাহবুব খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজিপি) ও বোর্ডের সদস্য-সচিব কাজী মো. ফজলুল করিম, বিপিএম-সেবা। পরে মন্ত্রী পুলিশ স্টাফ কলেজের ক্যাম্পাস পরিদর্শন করেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের মশাল মিছিল

পুলিশ স্টাফ কলেজের ২১তম বোর্ড সভা অনুষ্ঠিত, সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ

আপডেট সময় : ০৬:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬