০৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচন: সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু 

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে “দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ” শুরু হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টিগ্রিটিতে হেডকোয়ার্টার্স ভেন্যুর প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আলী হোসেন ফকির।

পুলিশ সদর দপ্তর জানায়, সারাদেশে ১১৪টি প্রশিক্ষণ ভেন্যুতে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে। পূর্বে নির্বাচনী প্রশিক্ষণ গ্রহণ করেননি এমন ৩৮ হাজার ৮৪৭ জন পুলিশ সদস্য এই প্রশিক্ষণে অংশ নেবেন। প্রথম ব্যাচে প্রশিক্ষণার্থীর সংখ্যা ৪ হাজার ৯৬৫ জন।

উল্লেখ্য, ইতোপূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১ লক্ষ ৫২ হাজার ১৭৫ জন পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তাদেরকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে এক দিনের রিফ্রেশার প্রশিক্ষণ প্রদান করা হবে। দুই দিনের মূল প্রশিক্ষণ শেষে এই রিফ্রেশার প্রশিক্ষণ শুরু হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের মশাল মিছিল

স্থানীয় সরকার নির্বাচন: সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু 

আপডেট সময় : ০১:৩৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬