১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলে যাওয়ার কথা বলে মেঘনায় গোসল, বলগেটের আঘাতে ৩ বন্ধুর করুণ মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

সোনারগাঁও প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে বলগেটের আঘাতে তিন স্কুলছাত্র নিখোঁজের প্রায় চার ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটি বন্দর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তিন শিক্ষার্থী হলো, মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ এলাকার মো. ফারুকের জমজ ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিমের ছেলে আবির (১৪)। তারা সবাই মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। আরিফিন ও আশিকিন নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়তো।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে তারা ভাটি বন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে চারজনের মধ্যে একজন তীরে উঠে আসতে পারলেও মদিনা-৪ নামের বলগেটের আঘাতে স্রোতের টানে অপর তিনজন পানিতে তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা বলগেটের চালকদের ছাত্রদের বাঁচানোর নাক চিৎকার দিলেও তারা কর্ণপাত না করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন প্রত্যক্ষদর্শীরা জানান বলগেটের আঘাতে তারা নদীতে তলিয়ে যায় যে কারণে তাদের মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা নদীতে নেমে তাদের খোঁজ শুরু করেন। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।

বৈদ্যেরবাজার নৌ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুব আলম বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ চালাচ্ছে। নৌ ফাঁড়ির পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তাদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, চার ঘন্টার ব্যবধানে, “জমজ দুই ভাইকে দুপুর ২টার মধ্যে এবং তাদের সহপাঠী আবিরকে বিকেল ৫টার সময় উদ্ধার করতে সক্ষম হই। তাদের মরদেহ সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে ১২ মামলার আসামি কৃষকদল নেতা নুরা পাগলা গ্রেপ্তার

স্কুলে যাওয়ার কথা বলে মেঘনায় গোসল, বলগেটের আঘাতে ৩ বন্ধুর করুণ মৃত্যু

আপডেট সময় : ০১:৪৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬