০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরের মদনপুরে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ও সচেতনতা কার্যক্রম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি :

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) মদনপুর বাসস্ট্যান্ডসহ আশপাশের বিভিন্ন এলাকায় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় পথচারী, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও স্থানীয় সাধারণ মানুষের হাতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক বিভিন্ন বার্তা সম্বলিত লিফলেট তুলে দেওয়া হয়।

লিফলেটে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ফুলের টব, পরিত্যক্ত টায়ার ও ডাবের খোসায় জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, তৃণমূল পর্যায়ে ডেঙ্গু সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দিয়ে রোগটি প্রতিরোধ করাই এই প্রচারণার মূল লক্ষ্য।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের মশাল মিছিল

বন্দরের মদনপুরে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ও সচেতনতা কার্যক্রম

আপডেট সময় : ০৩:১৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬